ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। রাজশাহীতে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত হয়েছে এক স্কুলছাত্র। এছাড়া মাদারীপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনটি ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার রাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি জানান, শুক্রবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা থেকে আক্কেল আলী নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে আক্কেল গ্রামের একটি দোকানে চা খেতে খান। এরপর আর বাড়ি ফেরেননি।
সকালে মহারাজপুর গ্রামের পাশে দুর্বাকুড় মাঠ থেকে তার জবাই করা লাশ উদ্ধার করা হয়।
আক্কেল আলী মহারাজপুর গ্রামের মৃত তাহাজ উদ্দিনের ছেলে। তার সঙ্গে চরমপন্থী সংগঠনের যোগাযোগ ছিল বলে পুলিশ ধারণা করছে।
রাজশাহী প্রতিনিধি জানান, নগরীর ঘোষপাড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে কলেজ ছাত্র রাসেল (২০) নিহত হয়।
রাজশাহী নিউ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাসেলের বাড়ি নওগাঁ জেলার পত
bdnews24