২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য আমদানি নয়, স্বয়ংসম্পূর্ণ হতে হবে: খাদ্যমন্ত্রী

খাদ্য আমদানির দিকে নজর না দিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। সঙ্কটকালে খাদ্য নিরাপত্তা অর্জন- এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য আমদানির দিকে নজর না দিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার তাগিদ দিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত সেমিনারে তিনি এ তাগিদ দেন। খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য আমদানি বা আর বিদেশি সাহায্য নয়। খাদ্য উৎপাদনে নিজেদেরই স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এ জন্য স্থানীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন রাজ্জাক। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী। তার পর বক্তৃতা দেন সেমিনারে প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওই সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে ঢাকায় এফএও'র প্রতিনিধি অ্যাড স্পাইকার্সও বক্তব্য রাখেন। সেমিনারে সভাপতিত্ব করছেন কৃষিসচিব সি কিউ কে মোস্তাক আহমেদ। এতে মূল প্রবন্ধ পড়ে শোনান ড. জয়নাল আবেদীন। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি স