২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ যুগ্ম-সচিব ও উপ-সচিব পদে রদবদল

প্রশাসনের ১১ যুগ্ম-সচিব ও ১৫ উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১১ যুগ্ম-সচিব ও ১৫ উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়। এদের মধ্যে, ওএসডি যুগ্ম-সচিব বিষ্ণু রায় চৌধুরীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, আমির হোসেনকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, কমল কান্তি বৈদ্যকে শিল্পকলা একাডেমীর সচিব, মনসুর রাজা চৌধুরীকে বিসিকের পরিচালক ও শুশেন চন্দ্র দাসকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব জিয়া হাসান ইবনে আহমেদকে বাংলাদেশ ইস্পাত শিল্প সংস্থার পরিচালক, পরিসংখ্যান ব্যুরোর পরিচালক আব্দুল আহাদকে একই দপ্তরের উপ-মহা পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মোসলেহ উদ্দিনকে বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য, নজরুল ইসলামকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালক, মতিয়ার রহমানকে ট্যারিফ কমিশনের সদস্য ও তমম জালাল উদ্দিন আল কাদেরীকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য হিসেবে প্রেষণে পদায়ন করা হয়। উপ-সচিবদের মধ্যে ওএসডি জাকিউর রহমানকে খাদ্য মন্ত্রণালয়ে, একেএম শামসুল আরেফীনকে ভূমি মন্ত্রণালয়ে, শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ে, প্রণব কুমার ধরকে আইন মন্ত্রণালয়ে, ড. শাহ আলমকে সড়ক ও রেলপথ বিভাগে, মির্জা তারিক হিকমতকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, ইরফান শরীফকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, তাহেরা ফেরদৌসকে খাদ্য মন্ত্রণালয়ে, শফিকুল ইসলামকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এবং ফৌজিয়া নাহার ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আনোয়ারুল ইসলামকে সড়ক ও রেলপথ বিভাগে, অর্থ বিভাগের উপ-সচিব ইব্রাহিম হোসেন খানকে কৃষি মন্ত্রণালয়ে, রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-সচিব শাহান আরা বানুকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সরওয়ার মাহমুদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শামীম সারা খানকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২২৩৬ ঘ.