২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতাকে 'সম্মান না করায়' শাবিপ্রবিতে উৎসব মঞ্চ ভাঙচুর

আওয়ামী লীগ নেতাকে 'সম্মান না করায়' সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মীরা লালন-হাছন লোকজ উৎসবের মঞ্চ ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

সিলেট, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ নেতাকে 'সম্মান না করায়' সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের কর্মীরা লালন-হাছন লোকজ উৎসবের মঞ্চ ভাঙচুর করেছে। সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে অতিথি না করা এবং মঞ্চে না ডাকায় তাদের অনুসারী হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজু-আসাদ গ্র"পের কর্মীরা মঞ্চ ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেসরকারি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠাণ গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক সংগঠন শিকড় আয়োজিত লালন-হাছন লোকজন উৎসব বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনের পর তিনি মঞ্চ থেকে নেমে যাওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজু-আসাদ গ্র"পের কর্মীরা হামলা চালায়। তারা মঞ্চের চেয়ার, লাইট, সাউন্ড বক্স ভাঙচুর করে। হামলার সময় অন্তত পাঁচজন আহত হন। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে হামলা-ভাঙচুর থামায় ছাত্রলীগের কর্মীরা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের রাজু