২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নের বিরুদ্ধে মামলা

বাড়ি দখলের লক্ষ্যে হামলা, ভাংচুর, মারপিট ও লুটপাটের অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নেসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন তাদের এক আত্মীয়া। আসামিরা হলেন-স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ভাগ্নে জ্যামি, তার স্ত্রী নাইস, শ্বশুর কালাম উল্লাহ বাবলু এবং শাশুড়ি ফিরোজা ইয়াসমিন (বাদীর বোন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 06:06 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সাতক্ষীরা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি দখলের লক্ষ্যে হামলা, ভাংচুর, মারপিট ও লুটপাটের অভিযোগে স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নেসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন তাদের এক আত্মীয়া। আসামিরা হলেন-স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ভাগ্নে জ্যামি, তার স্ত্রী নাইস, শ্বশুর কালাম উল্লাহ বাবলু এবং শাশুড়ি ফিরোজা ইয়াসমিন (বাদীর বোন)। মঙ্গলবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম এ এইচ এম সামছুল আরেফিনের আদালতে মামলাটি দায়ের করেন আফরোজা খাতুন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানাকে নির্দেশ দেন। বুধবার সদর থানায় মামলাটি রেকর্ড হয় বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান। এদিকে জ্যামির শ্বশুর কালাম উল্লাহ বাবলু এবং শাশুড়ি ফিরোজা ইয়াসমিন একই আদালতে আফরোজাসহ চারজনের বিরুদ্ধে পাল্টা আরেকটি মামলা করেন। আফরোজা খাতুনের মামলার নথি থেকে জানা যায়, সোমবার গভীর রাতে জ্যামি, তার স্ত্রী এবং তার শ্বশুর ও শাশুড়ি কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শহরের মনজিতপুরে বাদীর পৈতৃক দোতলা ভবনে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আফরোজা ও তার স্বামী পিয়ার আলীসহ পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেয়। ভাংচুর চালায়। তারা আফরোজাকে মারধরও করে। যওয়ার সময় প্রণনাশের হুমকি দিয়ে যায়। এদিকে ফিরোজা ইয়াসমিনের দায়ের করা মামলার আসামিরা হলেন- তার ভাই শাজাহান কবির, বোন আফরোজা ও শিরিনা এবং আফরোজার স্বামী পিয়ার আলী। এ মামলায় বলা হয়, গত ১৩ অক্টোবর সন্ধ্যার পর তাদের বাড়িতে ঢুকে আসামিরা হামলা চালায়। এ সময় তারা পরিবারের লোজকনকে মারধর করে, টাকা ও অন্যান্য সম্পদ লুট করে। বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করে। আদালত তদন্তপূর্বক এ মামলাটির বিষয়ে ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেন। সদর থানার ওসি কামরুজ্জামান জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা শহরের মনজিতপুরের বিসমিল্লাহ স্টোরের মালিকের ১০ মেয়ে ও ৪ ছেলের মধ্যে সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এক পক্ষে রয়েছেন ফিরোজা ইয়াসমিন এবং আরেক পক্ষে রয়েছেন আফরোজা ও শিরিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.