২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মিয়ানমারের ৩৩ নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানে গত দুই দিনে মিয়ানমারের ৩৩ নাগরিক আটক হয়েছে। এর মধ্যে সোমবার আলীকদম উপজেলার আমতলী এলাকা থেকে ১২ জন এবং মঙ্গলবার সদরের মাঝের পাড়া থেকে ২১ জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

বান্দরবান, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানে গত দুই দিনে মিয়ানমারের ৩৩ নাগরিক আটক হয়েছে। এর মধ্যে সোমবার আলীকদম উপজেলার আমতলী এলাকা থেকে ১২ জন এবং মঙ্গলবার সদরের মাঝের পাড়া থেকে ২১ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন সময়ে তারা মিয়ানমার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে প্রবেশ করে নানাস্থানে ছড়িয়ে পড়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে নাইক্ষ্যংছড়ি বিডিআরের মাধ্যমে চাকঢালা সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। বুধবার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে মাঝের পাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিয়ানমারের ২১ নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা হলেন