ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বর্তমান বিচারব্যবস্থার কারণে দেশ থেকে দুর্নীতি দমন করা সম্ভব নয় মন্তব্য করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, "বিচারকরা যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে খড়গহস্ত না হন, তাহলে দুর্নীতি আরও বাড়বে। বিচারকরা যেন এই বিষয়টা আমলে নেন। (আরও তথ্যসহ)
দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, "দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।"
চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তিন মাসের মাথায় বুধবার কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিং-এ সাবেক এ আমলা বলেন, "আমাদের সমাজের বাস্তবতার সঙ্গে মিল রেখে যদি বিচারব্যবস্থা সংস্কার করা না যায়, তাহলে দেশ থেকে দুর্নীতি দমন করা অসম্ভব।"
দুর্নীতির বিষয়টি আদালতে প্রমাণ হচ্ছে না অভিযোগ করে গোলাম রহমান বলেন, "আইন অনুযায়ী আদালতে প্রমাণিত না হলে কাউকে দোষী বা দুর্নীতিবাজ বলা যায় না। কিন্তু দুর্নীতির বিষয়টি আদালতে প্রমাণিত হচ্ছে না। তা হলে দেশে দুর্নীতিপরায়ন ব্যক্তি খুব একটা নেই। আদালত যদি শাস্তি না দেয়, দুর্নীতিপরায়ন লোক যদি শাস্তি না পায়, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে না। "
তিনি জানান, বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ও কমিশনের কয়েক হাজার মামলা উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে। এ ছাড়া অনুসন্ধান ও তদন্তের পর্যায়ে আছে আরও কয়েক হাজার অভিযোগ।
দুর্নীতি নির্মূলে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়ে তিনি বলেন, "রাজনৈতিক সদিচ্ছা না থাকলে উচ্চ পর্যায়ের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। তবে বেতন কাঠামো উন্নত হলে নিম্নপর্যায়ে এমনিতেই দুর্নীতি কমে যাবে।"
গোলাম রহমান গত জুন মাসে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। আগের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
চেয়ারম্যান হিসেবে তিন মাসের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, "সত্যজিৎ রায়ের 'হীরক রাজার দেশে' ছবির মত আমিও বলতে চাই
bdnews24