২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে কিশোরীর লাশ উদ্ধার, আটক ৩

শরীয়তপুর সদর উপজেলার তুলাসার নিকারীপাড়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডালিয়া (১৩) নিকারীপাড়া গ্রামের স্বপন লাকুরির মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 07:36 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

শরীয়তপুর, অক্টোবকর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলার তুলাসার নিকারীপাড়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডালিয়া (১৩) নিকারীপাড়া গ্রামের স্বপন লাকুরির মেয়ে। তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। ডালিয়ার মা কোহিনুর বেগম জানান, সোমবার সকাল ৮টার দিকে একই গ্রামের মালেক বেপারীর বাড়িতে কাজে যাবার কথা বলে ডালিয়া বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার রাত ৮টার দিকে তার স্বজনরা এলাকার কাসেম তালুকদারের বাড়ির পেছনের জঙ্গলে ডালিয়ার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। তবে মেডিকেল রিপোর্ট ছাড়া পরিষ্কার কিছু বলা যাবে না। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শাহিন (১৭), আওরঙ্গ (১৬) ও সুজন (২০) নামের সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৫ ঘ.