ঢাকা, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতি সংশোধনে ১৬ দফা প্রস্তাব দিয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে স্মারকলিপি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হয় ছাত্রদল নেতা-কর্মীরা। পথে শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের বাধা দেয়।
পরে সাত সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষানীতি ইস্যুতে সরকার আমাদের দাবি মেনে না নিলে আমরা আন্দোলনে যাবো।"
প্রতিনিধি দলের সদস্য ওবায়দুল হক নাসির বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন। শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ বর্তমানে বিদেশে আছেন বলে তিনি আমাদের জানান।"
এর আগে ছাত্রদল মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএনএস/এইচএ/২৩৫৭ঘ.
bdnews24