সিলেট, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের মুন্সিপাড়ায় মঙ্গলবার দুপুরে মাটি কাটার সময় টিলা ধসে এক ট্রাক শ্রমিক মারা গেছেন।
মৃত ট্রাক চালক মো. আহমদ আলী (৪০) গোলাপগঞ্জের উত্তর কানিশাইল গ্রামের কুতু মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় মইনুল ইসলাম ও হান্নান মিয়ার মালিকানাধীন টিলায় মাটি কাটার সময় টিলা ধসে পড়ে।
এতে মাটি চাপা পড়েন আহমদ আলী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫১ ঘ.
bdnews24