২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেদনটি সরকার 'সিরিয়াসলি ডিল' করবে: স্পিকার

মেজর জেনারেল এহ্তেশাম উল হককে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি সরকার 'সিরিয়াসলি ডিল' করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার আবদুল হামিদ। ক্ষমতাসীন দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের অনির্ধারিত বক্তব্যের পর দেওয়া এক রুলিং (নিদের্শনা) এ স্পিকার এ আশাবাদ ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মেজর জেনারেল এহ্তেশাম উল হককে নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি সরকার 'সিরিয়াসলি ডিল' করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার আবদুল হামিদ। ক্ষমতাসীন দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের অনির্ধারিত বক্তব্যের পর দেওয়া এক রুলিং (নিদের্শনা) এ স্পিকার এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে প্রথমে বক্তব্য রাখেন সরকার দলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল এহতেশাম উল হককে নিয়ে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বক্তব্য রাখেন। সুরঞ্জিত বলেন, "মাননীয় স্পিকার, আমি একটি সিরিয়াস পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছি। রাষ্ট্রপতির সামরিক সচিব এহতেশাম উল হককে নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেশবাসীর প্রশ্ন