২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারকে সময় দিচ্ছি, আন্দোলনে যাচ্ছি না'

গত নয়মাসে সরকার সব ক্ষেত্রে 'ব্যর্থ' হলেও বিএনপি আন্দোলনে না যেয়ে সরকারকে সময় দিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 12:42 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গত নয়মাসে সরকার সব ক্ষেত্রে 'ব্যর্থ' হলেও বিএনপি আন্দোলনে না যেয়ে সরকারকে সময় দিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট' শীর্ষক মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা সরকারকে সময় দিচ্ছি, আন্দোলনে যাচ্ছি না। "তবে এভাবে দেশ চলতে থাকলে জনগণ আগামীতে আন্দোলনে নামবে। তখন আমরা জনগণের পাশে থাকতে বাধ্য হব।" বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক আরও বলেন, "আমরা চাই, সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়ন করুক। এজন্য তাদের সময়ও দিচ্ছি। আশা করি, সরকার দেওয়ালের লিখন বুঝতে পারবে। তারা স্বৈরাচারী কৃষ্টি ভুলে সহনশীল হয়ে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নেবেন।" বর্তমান নির্বাচন কমিশনকে 'বির্তকিত' অভিহিত করে পুরো কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি। মোশাররফ বলেন, "এ কমিশন বির্তকিত হয়ে গেছে। এর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।" তবে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে দলে কোনও সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। প্রস্তাবিত শিক্ষানীতির সমালোচনা করে মোশাররফ বলেন, "এতে ক্রটি রয়েছে। ড. কুদরত-ই-খুদার শিক্ষানীতিতে কাঁচি চালিয়ে এই শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এই নীতি কার্যকর হলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে।" ধর্ম নিরপেক্ষতার নামে শিক্ষানীতি করা হলে তা দেশের জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন তিনি। সংসদ অধিবেশনে না যাওয়া প্রসঙ্গে বিএনপি সরকারের দুই বারের মন্ত্রী মোশাররফ বলেন, "আমরা সংসদে যাবো না