২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

নরসিংদী শহরে সোমবার সকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ছিনতাইকারী। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন মনির হোসেন (২৮) নামের একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

নরসিংদী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী শহরে সোমবার সকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক ছিনতাইকারী। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন মনির হোসেন (২৮) নামের একজন। নিহত ছিনতাইকারীর নাম হাসানুর (২২)। আহত মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস)ি শামীম আহমেদ জানান, প্রতিদিনের মত ব্যবসায়ী মনির হোসেন (২৮) ভোরে শহরের ভাগদী মার্কাস রাস্তায় হাটতে বের হন। এ সময় ৫/৬ ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন সেট ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে মনির হোসেনকে আঘাত করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে দুই ছিনতাইকারীকে ধরে ফেলে এবং পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে হাসানুর মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত মনির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছিনতাইকারী আজিজকে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। আজিজ শেরপুর জেলার কুমড়িচর গ্রামের আলকাছ আলীর ছেলে বলে জানিয়েছেন ওসি শামীম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০১ ঘ.