২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সাফাই: 'বন্দুকযুদ্ধে' মৃত্যুর সংখ্যা বাড়ছেই

'বিচার বহির্ভূত হত্যাকাণ্ড' নিয়ে একাধিক মন্ত্রীর সাফাইয়ে পর দৃশ্যত উৎসাহী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

কুষ্টিয়া, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'বিচার বহির্ভূত হত্যাকাণ্ড' নিয়ে একাধিক মন্ত্রীর সাফাইয়ে পর দৃশ্যত উৎসাহী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকালে জেলার কুমারখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরো এক চরমপন্থী নেতা নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সরকারি হিসেবে গত দেড়মাসে চরমপন্থীদের বিচরণক্ষেত্র বলে পরিচিত জেলাটিতে এ নিয়ে ২৬ জনের মৃত্যু হলো। মানবাধিকার সংস্থাগুলো এসব মৃত্যুকে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বলে দাবি করলেও তথাকথিত বন্দুকযুদ্ধ বন্ধের প্রতিশ্র"তি দেওয়া আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রী 'নিরাপদ হেফাজতে' এসব মৃত্যুর পক্ষে বক্তব্য দিয়ে চলেছেন। এতে করে এ ধরণের 'হত্যাকাণ্ড' ঘটাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরো উৎসাহী হয়ে উঠেছে বলে মনে করছে অধিকার সংগঠনগুলো। সোমবার নিহত আজবাহার ওরফে বাহার (৪২) নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের সামরিক কমান্ডার ছিলেন বলে জানিয়েছে পুলিশ। কুষ্টিয়া সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) সি.এ. হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুমারখালী উপজেলার কয়া গ্রামে কয়া কলেজ মাঠে সশস্ত্র চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একটি দল একটি দল সেখানে অভিযান চালায়। সকাল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।" 'বন্দুকযুদ্ধ'র পর পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বাহারের লাশ উদ্ধার করে বলে দাবি করেন একজন কর্মকর্তা। "ঘটনাস্থল থেকে দুইটি শাটারগান ও বন্দুকের চার রাউন্ড গুলি পাওয়া গেছে।"-কথিত বন্দুকযুদ্ধের নমুনা দিতে পুলিশের ব্যবহৃত বাঁধা বাক্য দেওয়া হয়েছে এ ক্ষেত্রেও। কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহার কুমারখালি উপজেলা আওয়ামী লীগ নেতা ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হাসান বাচ্চু হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে কুমারখালী থানায় তিনটি হত্যাসহ চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ১২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার পরিবহন মন্ত্রী শাজাহান খান একটি অনুষ্ঠানে বলেন, "এনকাউন্টারে সন্ত্রাসী মরলে মানবাধিকার লঙ্ঘন হয় না।" বর্তমানে 'এনকাউন্টারের' কারণেই চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। মানবাধিকার সংগঠন অধিকার বলছে, মূলত: ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেই চলেছে এবং সরকারের উচ্চ পর্যায়ের এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিচ্ছে। র‌্যাবের এক পরিসংখ্যানে স