২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ককে আইনি নোটিশ

দু'টি উপজেলা ও দু'টি পৌরসভা বিএনপির নতুন আহবায়ক কমিটি অগঠনতান্ত্রিকভাবে বাতিলের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আজিজুর রহমানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রাজশাহী, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'টি উপজেলা ও দু'টি পৌরসভা বিএনপির নতুন আহবায়ক কমিটি অগঠনতান্ত্রিকভাবে বাতিলের অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আজিজুর রহমানকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রোববার জেলার পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার চার বিএনপি নেতা তাদের আইজীবী ব্যারিস্টার এ বি সিদ্দিক রাজনের মাধ্যমে এ নোটিশ পাঠান। এ চার নেতা হলেন, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জয়নুল আবেদীন, পুঠিয়া পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক সোহেল আহমেদ, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য ইমরান আলী ও দুর্গাপুর পৌরসভা বিএনপির সদস্য বদরুজ্জামান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে কমিটি বাতিলের চিঠি প্রত্যাহার করা না হলে আজিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়। নোটিশে বলা হয়, গত ২০ আগস্ট রাজশাহীর পবা উপজেলার কাঁটাখালিতে জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় সম্পূর্ণ অবৈধভাবে পুঠিয়া ও দুর্গাপুরসহ তখনকার রাজশাহী জেলার সব উপজেলা ও পৌরসভা কমিটি ভেঙে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য উপ-কমিটি গঠন করা হয়। আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি এখনো আইনি বিজ্ঞপ্তির কপি হাতে পাইনি। আর কেন্দ্রের মৌখিক নির্দেশেই পুঠিয়া উপজেলা, পুঠিয়া পৌরসভা, দুর্গাপুর উপজেলা ও দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/এসএইচ/০০২০ ঘ.