ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি দলীয় সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে চিকিৎসার জন্য কারাগার থেকে বারডেম হাসপাতালে স্থানান্তর করতে সরকার ও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ পিন্টুকে জামিন না দিয়ে এ আদেশ দেয়।
পিন্টুর জামিন আবেদনের ওপর শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক। তিনি শুনানির সময় পিন্টুর অসুস্থতার কথা আদালতে তুলে ধরেন।
পিন্টুর আবেদনের বিরোধিতা করেন এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলী আনিসুল হক।
বিডিআর হত্যাকাণ্ড মামলায় পিন্টুকে গত ২ জুন হাইকোর্ট চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হয়।
এ বছরের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পর দিন এ মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসএইচ/২৩০৯ ঘ.
bdnews24