মুন্সীগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার বিকালে মুন্সীগঞ্জে বিশেষ আইন শৃংখলা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি কোনো দলের নাম উল্লেখ করে বলেন, "শকুন যেমন একটা লাশ টেনে হিঁচড়ে খেয়ে ফেলে তেমনি হাজার হাজার কোটি টাকা লুটেপুটে খেয়ে জোর করে একটা মহল ক্ষমতা দখল করতে চেয়েছিল। এর ফলে দেশ পড়েছিল চরম সংকটে।"
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- হুইপ সাগুপ্তা ইয়াসমিন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম ইদ্রিস আলী, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, মমতাজ বেগম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24