২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বিদ্যুৎ গ্রাহকদের সড়ক অবরোধ

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের (জিএম) অপসারণসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

রংপুর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের (জিএম) অপসারণসহ সাত দফা দাবিতে শনিবার ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন গ্রাহকরা। এ সময় সড়কের দু'পাশে শতশত যানবাহন আটকা পড়ে। জেলার মিঠাপুকুর উপজেলা সদরে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ অবরোধ শেষে গ্রাহকরা সহকারী মহাব্যবস্থাপকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি দেয়। তাদের দাবিগুলো হল- জিএম কাজী মো. আলীর অপসারণ, গ্রাহক হয়রানি বন্ধ, ঘুষের বিনিময়ে ক্রম ভেঙে লাইন নির্মাণ ও সংযোগ দেওয়া বন্ধ, বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনা, গ্রাহক সেবার মান বৃদ্ধি, যেসব গ্রাহক ইতোপূর্বে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য জামানতের টাকা দিয়েছেন তাদের কাছ থেকে নতুন করে অর্থ আদায় না করা এবং বিদ্যুৎ কার্যালয়ে দালাল নির্মূল করা। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, দুপুর ১২টার দিকে কয়েক শ' বিদ্যুৎ গ্রাহক মিঠাপুকুর সদরে মহাসড়ক অবরোধ করে। আধা ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে সড়কে কয়েক শ' যানবাহন আটকা পড়ে। এখান থেকে তারা মিছিল নিয়ে শঠিবাড়ী এলাকায় পল্লী বিদ্যুত সমিতি-১ এর জিএম কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে আব্দুল আজিম, আবুল হোসেন, রুহুল আমিন প্রমুখ পুলিশ প্রহরায় এজিএম'র কাছে স্মারকলিপি দেন। এ ব্যাপারে সমিতির জিএম কাজী মো. আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাস আগে তিনি এখানে যোগদান করেছেন। এরপর তিন হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সমিতির পরিচালকদের কথা না শুনে নিয়ম মোতাবেক বিদ্যুৎ সংযোগ দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ভাবমূর্তি ক্ষুণ