২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ছয়দিনের কর্মসূচির চতুর্থ দিনে শনিবার পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

পটুয়াখালী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ছয়দিনের কর্মসূচির চতুর্থ দিনে শনিবার পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি নির্মল কুমার রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক স্বপন ব্যানার্জী, গোলাম কিবরিয়া, আবু জাফর খান, জালাল আহমেদ প্রমুখ। বক্তারা সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি করেছেন। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা ঘোষণা করেন। সাংবাদিকদের চার দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহবান জানান। গত ৮ সেপ্টেম্বর দুটি পত্রিকার গলাচিপা প্রতিনিধির বিরুদ্ধে থানায় মামলা হয়। এ বিষয়ে পরদিন খোঁজ নিতে পটুয়াখালী থেকে একদল সাংবাদিক গলাচিপায় গেলে তারা দুর্বৃত্তদের হাতে লাঞ্ছিত হন। এ ঘটনায় সাংবাদিকদের পক্ষে থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি। সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে গত ৫ অক্টোবর পটুয়াখালী প্রেসক্লাবের এক সাধারণ সভায় নির্যাতনকারীদের গ্রেপ্তারসহ চার দফা দাবিতে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীকে স্বারকলিপি দেওয়া হয়। বৃহস্পতিবার মুখে কালোকাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা। শুক্রবার পালন করা হয় কলম ভাঙা কর্মসূচি। কর্মসূচির মধ্যে আরও আছে- রোববার অবস্থান ধর্মঘট এবং ১৪ অক্টোবর পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৬ ঘ.