২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টানা বৃষ্টি, বজ্রপাতে তিন জনের মৃত্যু

সাগরে লঘুচাপ ও সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বজ্রসহ টানা বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাতে সীতাকুণ্ড, ফটিকছড়ি ও কর্ণফুলী থানায় এক মহিলাসহ তিনজনের মৃত্যু হয়। ওদিকে, আকাশ মেঘলা থাকায় সারাদিন সূর্যের দেখা পাননি নগরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে লঘুচাপ ও সঞ্চারণশীল মেঘমালার প্রভাবে চট্টগ্রাম মহানগরী ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বজ্রসহ টানা বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাতে সীতাকুণ্ড, ফটিকছড়ি ও কর্ণফুলী থানায় এক মহিলাসহ তিনজনের মৃত্যু হয়। ওদিকে, আকাশ মেঘলা থাকায় সারাদিন সূর্যের দেখা পাননি নগরবাসী। মহানগরীতে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গা। তিনি বলেন, "উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে ও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সঞ্চারণশীল বজ্রমেঘমালার সৃষ্টি হয়েছে। লঘুচাপের জন্য দেশের তিন সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।" মেঘনাদ জানান, আগামী দুইদিন হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে টানা বৃষ্টিপাতের ফলে শুক্রবার সকাল থেকেই নগরীর জীবনযাত্রা অচল হয়ে পড়ে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য সময়ের তুলনায় জনদুর্ভোগ ছিল কম। অতিবৃষ্টিতে নগরীর বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুপুরের পর বজ্রবৃষ্টি কমলেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত ছিল। এর মাঝে বিকেল ৫টার দিকে শহরের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। সন্ধ্যায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকা, চকবাজার, মুরাদপুর, বহদ্দার হাট, বাকলিয়া, রহমতগঞ্জ, মুরাদপুর, জিইসি মোড়, ষোলশহর ২ নম্বর গেট, সরাইপাড়া, পতেঙ্গাসহ সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তা স্থায়ী ছিল। পরে বৃষ্টির বেগ কমতে থাকায় এসব এলাকার পানি নামতে শুরু করে। জলাবদ্ধতার কারণে নগরীর জিইসি মোড়, ষোলশহর ২ নম্বর গেট, বহদ্দার হাট, মুরাদপুর এলাকায় যানবাহন চলাচলে বিঘ