২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে জমি নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কল্যানদী মোল্লাপাড়া এলাকায় শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কল্যানদী মোল্লাপাড়া এলাকায় শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। আহতদের মধ্যে ১৬ জনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মনির (৩২) নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, কল্যানদী গ্রামের কামাল ও সিরাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারা সর্ম্পকে চাচাতো ভাই। শুক্রবার সকাল ৯টায় সিরাজুল তার লোকজন নিয়ে জমি দখল করতে গেলে কামালের লোকজন বাধা দেয়। লাঠিসোটা, রড, শাবল ও দা নিয়ে এক পক্ষ অন্য পক্ষের উপর হামলা চালায়। আহতদের মধ্যে কামাল (৩৮), সিরাজুল (২৫), নুরুল ইসলাম (৪১), জামাল (৪০), আল আমিন (১৮), মাকসুদা (৩০), সাজেদুল (৩৫), সাইদুল (২৭), গুলনাহার (৩৫), আলতাফ (৫০), সিহারুল (৩৫), সামেহার (৩০), হালিমা (৩২), হাজেরা (২৫), রোখসানা (১৮), সালেহাকে (১৭) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। তিনি জানান, পুলিশ কল্যানদী মোল্লাপাড়া গ্রাম থেকে মিলন এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে আহত জামাল, আল আমিন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি নজরুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৩ ঘ.