প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ধোবাউড়ার এক হিন্দু পরিবারের তিনজনকে হত্যার মামলায় বাদিপক্ষের সাক্ষীদের বারবার একটি আদালত থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঢাকার ২ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. মহসীন মোল্লার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন বাদি শ্যামল চন্দ্র সূত্রধর।
এরপর বিচারক বিব্রত বোধ করার কথা জানিয়ে মামলাটি গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন বৃহস্পতিবার ওই আদালতের কর্মচারীরা জানান।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে এ মামলায় নিয়োজিত বাদিপক্ষের আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরুও ২ নম্বর দ্রুত বিচার আদালতে মামলার তারিখ বার বার পিছিয়ে যাওয়ার কথা জানান।
মামলার বিবরণে জানা যায়, ধোবাউড়া থানার চর কেন্দুয়া ইউনিয়নের চোরের ভিটা গ্রামের হরিহাস সূত্রধর এবং ওমর আলীর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।
২০০৬ সালের ২২ জানুয়ারি হরিদাস সূত্রধর কয়েকজনকে নিয়ে বিরোধপূর্ণ জমিটিতে ধান বুনতে গেলে ওমর আলীর পক্ষ নিয়ে যুবদল নেতা মোতাহার হোসেন প্রদীপের নেতৃত্বে বেশ কয়েকজন তাদের হামলা চালায়।
এ সময় বল
bdnews24