২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেন্সিডিল রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ফেন্সিডিল রাখার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ফেন্সিডিল রাখার মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ এ রায় দেন। মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেনের বাড়ি দিনাজপুরের কোতোয়ালী থানার খানপুরে। বাবুল গত বছরের ১ জুলাই দিনাজপুর থেকে ঢাকার মোহাম্মদপুরে এসে নামে। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১৬০টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেন মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসএইচ/২১৩৬ ঘ.