২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশে সফররত জাতিসংঘ পিস কিপিং মিশনের প্রধান এলেন লি. রয় এর সঙ্গে তার সাক্ষাতের বিষয়টিও রাষ্ট্রপতিকে জানান। সেনাপ্রধান রাষ্ট্রপতিকে আরও জানান, এলেন রয় এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি তাকে জাতিসংঘ পিস কিপিং মিশনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের কথা স্মরণ করিয়ে দেন। সেনাপ্রধান তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সেনাপ্রধানের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউর আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোঃ এহতেশাম উল হক ও রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৪২ ঘ.