ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরও কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সম্প্রচারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তবে অনুমতি পাওয়া এসব বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা তিনি জানাননি।
মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেকের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ''বর্তমানে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ১১টি। ওইসব টেলিভিশন চ্যানেলের মধ্যে কেউ কেউ সঠিকভাবে নীতিমালা অনুসরণ করছে না। আরও কয়েকটি নতুন বেসরকারি টিভিকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন পর্যালোচনা করে তা করা হচ্ছে।'
অপর এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ৮টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে স
bdnews24