২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপ-সচিব ও সাত এডিসি পদে রদবদল

প্রশাসনের দুইজন উপ-সচিব এবং মাঠ প্রশাসনের সাতজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুইজন উপ-সচিব এবং মাঠ প্রশাসনের সাতজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়। উপ-সচিবদের মধ্যে বিআরটিসির মহাব্যবস্থাপক এসএম ফয়সাল আলমকে একই দপ্তরের পরিচালক এবং বিনিয়োগ বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়কে বিআরটিসির মহাব্যবস্থাপক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সাতজন এডিসি'র মধ্যে চট্টগ্রামের এডিসি ও জাফরুল ইসলাম আজিজি ও কুমিল্লার এডিসি ড. আব্দুল হামিদকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কামরুল আমিনিকে চট্টগ্রামের এডিসি, লক্ষীপুরের এডিসি এহসানুল পারভেজকে পঞ্চগড়ের এডিসি ও পটুয়াখালীর এডিসি ড. আব্দুল মান্নানকে কুমিল্লার এডিসি হিসেবে বদলী করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জের ঘিওরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামকে পটুয়াখালী ও চট্টগ্রামের ফটিকছড়ির ইউএনও মোস্তফা কামাল মজুমদারকে লক্ষীপুরের এডিসি নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮৫৭ঘ.