ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার কয়েক হাজার বাড়িতে পানি উঠেছে।
এর মধ্যে নীলফামারীর অন্তত ১২ হাজার বাড়িতে পানি উঠেছে এবং ঠাকুরগাঁওয়ের চার শ' পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নীলফামারী প্রতিনিধি জানান, উজান থেকে নামা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নয়টি ইউনিয়নের অন্তত ১২ হাজার পরিবারের বাড়িতে হাঁটু পরিমাণ পানি উঠেছে।
জেলার কমপক্ষে ১৫ হাজার হেক্টর জমির আমন রোপা তলিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকেলে ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্র নাথ রায় জানান, বুধবার সন্ধ্যা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বাড়তে থাকে। মধ্যরাত থেকে পানি বেড়ে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত বিপদসীমার ১১ সেন্টিমিটার (বিপদসীমা ৫২.৪০ সেন্টিমিটার) উপর দিয়ে প্রবাহিত হয়। বিকেল ৪টায় ১ সেন্টিমিটার কমে তা ১০ সেন্টিমিটার হয়।
তিনি বলেন, "বৃহস্পতিবার মধ্যরাতে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।"
এজন্য ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ধীরেন্দ্র নাথ রায় আরও বলেন, তিস্তা ব্যারাজের উজানে ডিমলার খালিশা চাপানি, গয়াবাড়ি, পুর্ব ছ্তানাই, খগাখড়িবাড়ি, পশ্চিম ছাতনাই এবং ব্যারাজের ভাটিতে একই উপজেলার ঝুনাগাছ চাপানি, জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, শৌলমারী ইউনিয়নের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব ইউনিয়নের কমপক্ষে ১২ হাজার পরিবারের বাড়িতে হাঁটু পানি উঠেছে।
নীলফামারী কৃষি স
bdnews24