২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির ৪ মামলায় মামুনের জামিন

চাঁদাবাজির চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ মামুনের আলাদা চারটি আবেদনে এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চাঁদাবাজির চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দিনের বেঞ্চ মামুনের আলাদা চারটি আবেদনে এ আদেশ দেয়। মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "মামুনের বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে ১৮টি মামলায় তিনি জামিন পেয়েছেন।" "আর একটি মামলায় জামিন পেলে তার কারামুক্তিতে আর বাধা থাকবে না।" মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক ও অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া। তাদের সহায়তা করেন অ্যাডভোকেট সাব্বির হামজা চৌধুরী। ২০০৭ সালের ৩০ জানুয়ারি মামুনকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএইচ/১৮০১ঘ.