২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রবন্দরে ৩ নম্বর সঙ্কেত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি এবং এর পাশাপাশি মৌসুমী বায়ু প্রবাহ প্রবল থাকায় উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের তিনটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি এবং এর পাশাপাশি মৌসুমী বায়ু প্রবাহ প্রবল থাকায় উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের তিনটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবাহও প্রবল। এর প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। আবহাওয়া চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দেশের অধিকাংশ স্থানে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৩৯ ঘ.