গাজীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের ভাওয়াল গাজীপুর গ্রামে প্রতিমা ভাংচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
এরা হলেন- ভাওয়াল গাজীপুর গ্রামের রাজন (১৮), মজলেমিন (২৫), মজিবুর রহমান (৩৩) ও শামিম (২৫)।
এর মধ্যে রাজনকে ওই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তার ও আটক সবাই জয়দেবপুর থানা হাজতে রয়েছে।
সোমবার রাতে ভাওয়াল গাজীপুর গ্রামের নিরঞ্জনের বাড়ির পাশের পূজা মণ্ডপে লক্ষীপূজা চলাকালে কয়েকজন যুবক নিরঞ্জনের কাছে মদ বা মদ কেনার টাকা দাবি করে। টাকা বা মদ না পেয়ে তারা মণ্ডপ ভাংচুর ও হামলা চালায়।
এ ঘটনায় নিরঞ্জন বাদী হয়ে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৫ ঘ.
bdnews24