২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে মহিলার গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর আদাবরের মনসুরাবাদ এলাকা থেকে বুধবার রাতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাজী রুশির (৩৮) স্বামী জাপান প্রবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 07:15 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরের মনসুরাবাদ এলাকা থেকে বুধবার রাতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাজী রুশির (৩৮) স্বামী জাপান প্রবাসী। আদাবর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১০ টার দিকে মনসুরাবাদের ৬ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়ির তিনতলা থেকে পুলিশ রুশির লাশ উদ্ধার করে। ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। নজরুল ইসলাম আরও জানান, রুশির স্বামী সাইফুল ইসলাম জাাপানে থাকেন। ১০/১২ বছরের মেয়েকে নিয়ে রুশি ওই বাসায় ভাড়া থাকতেন। বাাড়িওয়ালা মিরাজুল ইসলামের কাছ খেকে খবর পেয়ে আদাবর থানা পুলিশের একটি দল বাসার দরজা ভেঙে রুশির লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১১৬ঘ.