ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিপিবির জনসভায় বোমা হামলা মামলায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা আরিফুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বুধবার আরিফের পক্ষে ওই আদালতে জামিন চেয়ে আবেদন করা হলে বিচারক এ এনএম বশিরউল্লাহ এই আদেশ দেন।
আরিফকে গত ১৫ সেপ্টেম্বর তার মালিবাগের বাসা থেকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ।
আদালতে তার পক্ষে জামিন শুনানিতে সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া, গোলাম মোস্তফা খান, খোরশেদ আলম প্রমুখ আইনজীবী বলেন, আরিফকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলায় জড়ানো হয়েছে।
আরিফ বর্তমানে ২০০১ সালে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে সিআইডি হেফাজতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১০৬ঘ.
bdnews24