২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ধর্ষণ, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় নববধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল- তাজুল ইসলাম (৩২), আজাদ (৫০) ও ওসমান মোল্লা (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় নববধূকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হল- তাজুল ইসলাম (৩২), আজাদ (৫০) ও ওসমান মোল্লা (৩৫)। বুধবার দুপুরে পাগলার নূরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, বুধবার এক তরুণী থানায় অভিযোগ করেন, গত ১ অক্টোবর তার বিয়ে হয়। ৩ অক্টোবর সন্ত্রাসীরা পাগলা এলাকায় তাকে ধর্ষণ করে। ওসি বলেন, "অভিযোগে সাতজনের নাম উল্লেখ করা হয়। আমরা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ৩ জনকে গ্রেপ্তার করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.