২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিব পর্যায়ের ৫ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের পাঁচ অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের পাঁচ অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। এদের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরাস্তু খানকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই পদে নতুন নিয়োগ পেয়েছেন ওএসডি অতিরিক্ত সচিব দিলরুবা খান। ওএসডি অতিরিক্ত সচিব জহিরুল হককে নিয়োগ দেওয়া হয়েছে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে। রঞ্জিৎ কুমার চক্রবর্তীকে অর্থ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্তি দেওয়া হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএইচ/১৮৫৪ ঘ.