২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রদল সভাপতি ফারুখ দেওয়ানকে সোমবার রাতে দৌলতদিয়া যৌনপল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

রাজবাড়ী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রদল সভাপতি ফারুখ দেওয়ানকে সোমবার রাতে দৌলতদিয়া যৌনপল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌনপল্লীর ভেতরে কোনো অঘটন ঘটনোর চেষ্টায় কয়েকজন সঙ্গীকে নিয়ে মহড়া দেওয়ার গোপন সংবাদ পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ফারুখকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। থানার উপ-পরিদর্শক ফিরোজ আহম্মদ জানান, তার বিরুদ্ধে গোয়ান্দঘাট থানায় সুনির্দিষ্ট কোনো মামলা নেই। তবে তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি এবং সর্বহারা দলের সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে। অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৫ ঘ.