২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি ২০১১ এর নিবন্ধনের সময় বাড়তি সতর্কতার পরামর্শ

সাইবার ক্যাফে এজেন্টের মাধ্যমে ডাইভারসিটি ভিসা (ডিভি)-২০১১ লটারির নিবন্ধনের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বলেছে, এর পরিবর্তে আবেদনকারীরা যুক্তরাষ্ট্র বা অন্যত্র বসবাসকারী তাদের আস্থাভাজন আত্বীয়-স্বজনের মাধ্যমে অনলাইনে ই-ডিভি ফরম পূরণ করিয়ে নিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 10:19 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইবার ক্যাফে এজেন্টের মাধ্যমে ডাইভারসিটি ভিসা (ডিভি)-২০১১ লটারির নিবন্ধনের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস বলেছে, এর পরিবর্তে আবেদনকারীরা যুক্তরাষ্ট্র বা অন্যত্র বসবাসকারী তাদের আস্থাভাজন আত্বীয়-স্বজনের মাধ্যমে অনলাইনে ই-ডিভি ফরম পূরণ করিয়ে নিতে পারেন। দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান সান্ড্রা ইনগ্রাম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যেক আবেদনকারীকে নিবন্ধনের সময় অবশ্যই ই-মেইল ঠিকানা দিতে হবে। আবেদন বাতিল হওয়ার ঝুঁকি এড়াতে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে ফরম পূরণের পরামর্শ দিয়ে সান্ড্রা বলেন, "কিন্তু লটারিতে বিজয়ী প্রার্থীদের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হবে না। তাদেরকে ডাকযোগে চিঠি পাঠানো হবে।" তিনি বলেন, ডিভি ২০১১ লটারি কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে রেসিডেন্স পারমিট পাবেন। ডিভি ২০১১ লটারির নিবন্ধন শুরু হয়েছে ২ অক্টোবর থেকে এবং শেষ সময় ৩০ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/০০৩৭ঘ.