২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ধর্ষণের পর শিশু হত্যা

যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকলিমা (৭) ওই গ্রামের সবেদ আলীর মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

যশোর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকলিমা (৭) ওই গ্রামের সবেদ আলীর মেয়ে। রোববার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে আকলিমা নিখোঁজ হয়। সোমবার সকালে তার লাশ একটি বাগান থেকে স্থানীয়রা উদ্ধার করে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুছা জানান, ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৩ ঘ.