ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্নদের জন্য অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ৪০-তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। (বিস্তারিত)
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বরগুনা ও কুড়িগ্রাম জেলায় অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
"এর আওতায় ১৮ থেকে ৩৫ বছরের নারী বা পুরুষকে তিনমাস প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য প্রত্যেককে প্রতিদিন একশ' টাকা দেওয়া হবে। প্রকল্পে ১৩টি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে।"
এজন্য অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানিয়ে তিনি বলেন, "পাইলট প্রকল্প সফল হলে সারা দেশেই এ কর্মসূচি চালু করা হবে। তখন প্রতিদিন প্রত্যেককে দুইশ' টাকা দেওয়া হবে।"
প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতি রেখে উচ্চ মাধ্যমিক এবং সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন তরুণ-তরুণীদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।"
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে বলা হয়েছে, "বছরে ন্যূনতম ১০০ দিনের কর্মসংস্থানের জন্য প্রত্যেক পরিবারের একজন কর্মক্ষম বেকার তরুণ/তরুণীর কর্মসংস্থানের জন্য 'এমপ্লয়মেন্ট গ্যারান্টি' স্কিম পর্যায়ক্রমে কার্যকর করা হবে। সকল কর্মক্ষম নাগরিকের নিবন্ধন করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ নতুন প্রজন্মের যুব সমাজকে দুই বছরের জন্য 'ন্যাশনাল সার্ভিস'-এ নিযুক্ত করার জন্য প্রকল্প গ্রহণ করা হবে।"
আবুল কালাম আজাদ জানান, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) আইন- ২০০১ এর সংশোধন এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন- ২০০৬ এর সংশোধন প্রস্তাবও সোমবার মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, "ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিবি) আইন-২০০১ এর সংশোধন করে যোগাযোগমন্ত্রীকে চেয়ারম্যান করে তার নেতৃত্বে ২২ সদস্যের একটি কমিটি করা হবে। এতে সিটি করপোরেশনের মেয়র, সাংসদ, রাজউক, ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।"
আগের আইনে সিটি করপোরেশনের মেয়র ছিলেন ডিটিসিবি'র প্রধান।
পাবলিক প্রকিউরমেন্ট আইন- ২০০৬ এর সংশোধনী সম্পর্কে প্রেস সচিব বলেন, "এর ফলে ঠিকাদাররা অভিজ্ঞতা ছাড়াই দুই কোটি টাকা পর্যন্ত কাজ করতে পারবেন।"
তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স
bdnews24