২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিয়ে নেওয়ার সময় পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের নথিপত্র আটক

রাজশাহীতে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সরিয়ে নেওয়ার সময় দুই ভ্যান নথিপত্র আটক করা হয়েছে। এ সময় দুই ভ্যান চালককেও আটক করা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনের রাস্তা থেকে এগুলো আটক করে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

রাজশাহী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে সরিয়ে নেওয়ার সময় দুই ভ্যান নথিপত্র আটক করা হয়েছে। এ সময় দুই ভ্যান চালককেও আটক করা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রধান প্রকৌশলীর দপ্তরের সামনের রাস্তা থেকে এগুলো আটক করে। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের চিফ পার্সোনাল অফিসার আব্দুল আওয়ালকে প্রধান করে রোববার তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) একেএম মুশফিকুর রহমান রোববার নথিপত্র দেখে এর মধ্যে রেলওয়ের বিবিধ আয়ের রসিদ, ঢাকা সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন দরপত্রের কাগজপত্র রয়েছে বলে জানান। তিনি বলেন, কে বা কারা এগুলো বের করে অন্যত্র সরানোর চেষ্টা করছিল তা জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনের জন্য গঠিত তিন সদস্যের কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে জন্য বলা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের প্রধান প্রকৌশলী আনহার মাহমুদ বলেন, "বিষয়টি নিয়ে রহস্যের সৃস্টি হয়েছে। আমাকে ফাঁসানোর জন্য দপ্তরের কেউ এ কাজ করতে পারে।" আটক দুই ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে রাজশাহী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.