২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার: সিইসি

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা দরকার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "কমিশন ভাল অবস্থায় নেই। নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনও কমিশনকে সরকারের বিভিন্ন বিভাগের মুখাপেক্ষী হতে হয়। এ অবস্থা চলতে পারে না"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা দরকার বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "কমিশন ভাল অবস্থায় নেই। নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনও কমিশনকে সরকারের বিভিন্ন বিভাগের মুখাপেক্ষী হতে হয়। এ অবস্থা চলতে পারে না"। রোববার সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রথম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শামসুল হুদা বলেন, "তত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়ার সঙ্গে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কোনো সম্পর্ক নেই। নিজ তাগিদেই কমিশনকে শক্তিশালী হতে হবে।" ইউপি নির্বাচনে প্রার্থীদের আট তথ্য না দেওয়ার বিষয়ে তিনি বলেন, "আট তথ্য না দেওয়ার ব্যাপারে এ প্রস্তাবনা আমরাই পাঠিয়েছি। পাঁচ হাজার পদের জন্য আড়াই লাখ প্রার্থীর তথ্য বাছাই কঠিন কাজ।" উপজেলা নির্বাচন কর্মকর্তাদের দুই মাস মেয়াদী বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন উপজেলার ৩৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন, মোহাম্মদ ছহুল হোসাইন ও সচিব হুমায়ুন কবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ ডিডি/১৯২০ ঘ.