২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে বাংলাদেশী পণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: দীপু মনি

বিদেশের বাজারে বাংলাদেশের পণ্যের যে সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, "বাংলাদেশী পণ্যের গুণগত মান অন্য কোনও দেশের চেয়ে কম নয়। বিদেশের বাজারে আমাদের পণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

শিহাব উদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, রোববার ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশের বাজারে বাংলাদেশের পণ্যের যে সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, "বাংলাদেশী পণ্যের গুণগত মান অন্য কোনও দেশের চেয়ে কম নয়। বিদেশের বাজারে আমাদের পণ্যের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।" নিউ ইয়র্কে শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশী পণ্য মেলা 'মেড ইন বাংলাদেশ' এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। নিউ ইয়র্কের ফার্স্ট মাল্টিপারপাস সার্ভিস (এফএমএস), বাংলাদেশী বিজ্ঞাপনী সংস্থা মাত্রা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল আই এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে। নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনের বিপরীতে পেনসিলভেনিয়া হোটেলে এ মেলা চলছে। এফএমএস পরিচালক হোসেন জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেলায় দেশের ও প্রবাসের মোট ৩৮টি স্টল অংশ নিয়েছে।" তবে এ মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সরাসরি কোনও অংশগ্রহণ নেই বলে জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্র্রদূত একরামুল কাদের, কনসাল জেনারেল এম শামসুল হক, মাত্রা'র আফজাল হোসেন এবং চ্যানেল আই'র পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এফএফ/এজে/এমআই/১৭৫৮ ঘ.