২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্রসহ ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার

টাঙ্গাইল পৌর এলাকার একটি পুকুর পাড়ের মাটির নিচ থেকে শুক্রবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে আছে- একটি স্টেনগান, দুটি ম্যাগজিন ও ৪০৫ রাউন্ড গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

টাঙ্গাইল, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইল পৌর এলাকার একটি পুকুর পাড়ের মাটির নিচ থেকে শুক্রবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে আছে- একটি স্টেনগান, দুটি ম্যাগজিন ও ৪০৫ রাউন্ড গুলি। এসব অস্ত্র ও গুলির অধিকাংশই অকেজো বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানান, গোপন সংবাদেরই ভিত্তিতে দুপুর ৩টার দিকে পৌর এলাকার অলোয়া গ্রামের মাথাভাঙ্গা পুকুর পাড়ের মাটির নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এসব অস্ত্র ও গুলি কারা কেন রেখে গেছে অথবা এগুলো মুক্তিযুদ্ধের সময়ের কিনা সেটা বিস্তারিত জানাননি এসআই মেহেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.