ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান সামসুল হক গত ১৯ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী, ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এসএইচ/২২১১ ঘ.
bdnews24