২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর এ গণিকে দেখতে হাসপাতালে খালেদা

বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে প্রবীণ বিএনপি নেতা আর এ গনিকে দেখতে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে প্রবীণ বিএনপি নেতা আর এ গনিকে দেখতে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে যান। খালেদা জিয়া এ সময় অসুস্থ নেতার শয্যাপাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় দলের সহসভাপতি সারোয়ারি রহমান উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য আর এ গণি গত ২৯ সেপ্টেম্বর বারডেম ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে ভর্তি হন। ডা. এম এ রশীদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০৫৮ ঘ.