২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারমাইকেল কলেজে ছাত্রলীগের দুগ্র"পের সংঘর্ষে আহত ৫

রংপুরে কারমাইকেল কলেজে বৃহসপতিবার দুপুরে ছাত্রলীগের দুগ্র"পে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

রংপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে কারমাইকেল কলেজে বৃহসপতিবার দুপুরে ছাত্রলীগের দুগ্র"পে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে কারমাইকেল কলেজ ছাত্রলীগের আহবায়ক নান্নু গ্র"পের সঙ্গে যুগ্ন আহবায়ক শিবলু গ্র"পের হাতাহাতি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। যুগ্ম আহবায়ক জাকারিয়া আলম শিবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত বছর ধরে কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না। আহবায়ক আব্দুল্লা খান নান্নু ছাত্রত্ব না থাকলেও পদ আকড়ে আছেন। তিনি দাবি করেন, নান্নু বহিরাগত কিছু ক্যাডার নিয়ে এসে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের সঙ্গে মাস্তানী, সিনিয়রদের সামনে সিগারেট খাওয়াসহ নানান উৎপাত করে আসছেন। এসব কাজের প্রতিবাদ করায় নান্নু গ্র"পের ক্যাডাররা ছোরা, রামদা ও লাঠি নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়। অপরদিকে আহবায়ক নান্নু জানান, তিনি সকালে কলেজ থেকে চলে এসেছেন। তবে শুনেছেন কলেজে ছাত্রলীগের সিনিয়র নেতাকর্মীদের সামনে জুনিয়রদের সিগারেট খাওয়া নিয়ে গোলমাল হয়েছে। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৮ ঘ.