২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্ভাব্য তেল-গ্যাস ক্ষেত্র নিয়ে প্রতিবেশীদের সঙ্গে মতবিরোধ আছে: পররাষ্ট্র সচিব

গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেওয়া তিনটি ব্লকের সীমা নিয়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে মতানৈক্য দেখা দেওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্র সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেওয়া তিনটি ব্লকের সীমা নিয়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে মতানৈক্য দেখা দেওয়ার কথা স্বীকার করেছেন পররাষ্ট্র সচিব। দেশের শীর্ষ কুটনীতিক মিজারুল কায়েস বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "ভারত দুটি ব্লক (৫ ও ১০ নং) ও মিয়ানমার একটি (১১নং) ব্লকের বিষয়ে সমুদ্রসীমা অধিক্রমণ (ওভারলেপিং) করেছে- এমন দাবি আমাদের কাছে জানিয়েছে। আমরাও এর জবাব দিয়েছি।" তবে তা প্রতিবেশী দুই দেশের সঙ্গে 'ডিসপিউট' বলে মনে করেন না তিনি। মিজারুল কায়েস বলেন, "২০০১ সালে বাংলাদেশ সমুদ্রসীমা আইন রেটিফাই করে। যেহেতু সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে 'ইক্যুইটি ডিসটেন্স' রয়েছে, তাই ভারতের সঙ্গে নেগোশিয়েশনের প্রয়োজন রয়েছে।" আলোচনার মাধ্যমেই আগামীতে সমুদ্রাঞ্চলে বাংলাদেশ 'ন্যায্য' অধিকার পাবে বলেও মনে করেন তিনি। স