২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটটি বন্দুক, একশ' রাউন্ড গুলিসহ ডাকাত গ্রেপ্তার

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নীলডুমুর নামক স্থানে সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের প্রধান আমজাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

খুলনা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নীলডুমুর নামক স্থানে সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের প্রধান আমজাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- আটটি বন্দুক, পয়েন্ট টুটু বোরের বন্দুকের ১০০ রাউন্ড গুলি এবং ২৮ রাউন্ড কার্তুজ। র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার (সিও) মেজর খালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি বিশেষ দল সুন্দরবনের গহীনে বুধবার রাতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বৈঠকরত ডাকাত দল পালাতে শুরু করে। পিছু ধাওয়া করে র‌্যাব সদস্যরা ডাকাত সর্দার আমজাদ হোসেনকে ধরে ফেলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত আমজাদ হোসেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাচা গ্রামের বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৮ ঘ.