ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেসরকারি টেলিভিশন চ্যানেল আই বৃহস্পতিবার দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে তাদের ১০ম বর্ষপূর্তি।
কেক কাটা, র্যালি বের করা, সরাসরি অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন চলছে দিনভর।
চ্যানেল আই'র এডিটর (নিউজ অ্যন্ড কারেন্ট অ্যাফেয়ার্স) সাইফুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১২টায় তেজগাঁওয়ের নতুন কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তির আয়োজন শুরু হয়। এরপর বৃহস্পতিবার সকালে শিশু একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল ১১টায় তেজগাঁওয়ের নতুন কার্যালয় থেকে দিনব্যাপী সরাসরি বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। এছাড়া চট্টগ্রাম ও কুড়িগ্রাম থেকেও সরাসরি অনুষ্ঠান প্রচার করা হয়।
দুপুরে অসুস্থ অভিনেতা চ্যালেঞ্জারের (তোফাজ্জেল হোসেন সাদেক) চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় নতুন কার্যালয়ে কেক কেটে ৬৫ হাজার বর্গফুটের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24