বগুড়া, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের মাটিডালি এলাকায় বৃহস্পতিবার সকালে একটি ট্রাক থেকে চার হাজার বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ।
ফেনসিডিল পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ট্রাকাচালক মো. শামীম প্রামাণিককে (৩৫)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার আবুল কাশে প্রামাণিকের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার ভোরে মাটিডালি বিমান মোড়ে হিলি থেকে ঢাকাগামী একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-১১-০০৬৫) তল্লাশি করে পুলিশ। ট্রাকে থাকা ভুষিমালের (ডাল, চাল, চিনি) বস্তা থেকে চার হাজার ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৪ ঘ.
bdnews24