ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বৃত্ত আর্ট ট্রাস্ট (বাংলাদেশ) ও ভিজিটিং আর্টস যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে আর্ন্তজাতিক কর্মশালার অংশ হিসেবে পুরানো ঢাকায় এক বর্গমাইল এলাকা ও মধুপুরের বনাঞ্চল নিয়ে বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যকে কেন্দ্র করে এক নিরীক্ষাধর্মী কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১লা অক্টোবর থেকে ২৬শে নভেম্বর ২ মাস এ কর্মশালা চলবে। দুই মাসব্যাপী এই কর্মশালায় দেশের মোট ৩৫ জন শিল্পী অংশ নেবেন। যৌথভাবে পুরো কর্মশালাটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন যুক্তরাজ্যের শিল্পী সারা খাতুন মিয়া ও বাংলাদেশের শিল্পী মাহাবুবুর রহমান।
'ওয়ান স্কয়ার মাইল' শীর্ষক এই বিষয়ভিত্তিক কর্মশালা সাংহাই, নয়াদিল্লী, করাচী, ব্র্যাডফোর্ড, জোহানেসবার্গ, এডিনবরা, তেহরান ও ঢাকাসহ মোট ৮টি দেশের ১০টি স্থানে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০০০৭ঘ.
bdnews24